সিলেটে নারী উদ্যোক্তাদের ১০ ভাগ সুদে ঋণ দেয়ার ঘোষণা দিলেন সাবেক সংসদ সদস্য ও পূবালী ব্যাংকের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। তিনি বলেন, পর্যায়ক্রমে ১০কোটি টাকা ঋণ প্রদান করা হবে।
সোমবার দুপুরে পূবালী ব্যাংক স্টেডিয়াম শাখাস্থ মিলনায়তনে উইমেন বিজনেস ফোরাম সিলেট নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন।
সভায় উইমেন ফোরামের নেতৃবৃন্দ অভিযোগ করেন, তাদেরকে তেমন মূল্যায়ন করা হয় না। ব্যাংকগুলোও কঠিন শর্ত জুড়ে দেয়ায় ঋণ থেকে বঞ্চিত হন নারী উদ্যোক্তারা। এতে নতুন নতুন উদ্যোক্তা আগ্রহ হারান। একই সাথে সিলেট মহিলাদের জন্য পৃথক মার্কেট চালুরও দাবি জানান তারা।
সভায় হাফিজ আহমদ মজুমদার পূবালী ব্যাংকের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সিলেট উইমেন ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, উইমেন ফোরাম সিলেটের সভাপতি স্বর্ণলতা রায়,সাধারণ সম্পাদক রুনা বেগম, সদস্য রাবেয়া আক্তার রিয়া,শাহনাজ বেগম বাবনা, সঞ্চিতা সিন্হা ও মিসেস সুলতানা উপস্থিত ছিলেন।
[b]সিলেট, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//জেএ//এসআর[/b]