শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বাংলাদেশ রাষ্ট্রীয় চুক্তির আওতায় প্রতিবছর সংযুক্ত আরব আমিরাত থেকে ২ লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করছে। এর পরিমাণ বাড়ানোর জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সাঈদ বিন হাজর আল-শেহি  রোববার শিল্পমন্ত্রী সাথে তাঁর দপ্তরে সাক্ষাতকালে এ আহ্বান জানান শিল্পমন্ত্রী। সাক্ষাতকালে তারা দ্বিপাক্ষিক সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ সময় সংযুক্ত আরব আমিরাত থেকে সরকারি পর্যায়ে রাষ্ট্রীয় চুক্তির আওতায় ইউরিয়া সার আমদানির বিষয়টি তুলে ধরেন শিল্পমন্ত্রী রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন।
এছাড়া মন্ত্রী বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর স্থাপন, নিউমুরিং কন্টেইনার টার্মিনাল নির্মাণ, মংলা সমুদ্র বন্দরের আধুনিকায়ন প্রকল্প     বাস্তবায়নে সংযুক্ত আরব আমিরাতের সহায়তা কামনা করেন।
রাষ্ট্রদূত বলেন, মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত সব সময় বাংলাদেশের উন্নয়নের প্রতি অগ্রাধিকার দিয়ে থাকে। তিনি বাংলাদেশের সড়ক, সমুদ্রবন্দরসহ যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন ও ব্যবস্থাপনায় তাঁর সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান।
শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্সহ শিল্প মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]