সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারের তুলনায় লেনদেন সামান্য কমেছে। ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২ পয়েন্ট।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে লেনদেন হয়েছে ২৫৩ কোটি ২১ লাখ টাকার। যা বুধবারের তুলনায় ৩ কোটি ২৩ লাখ টাকা কম ।
বৃহস্পতিবার ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৯২ পয়েন্টে। ডিএসইর অপর দুই সূচক কমেছে। শরীয়াহ বা ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৯৮ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ২ পয়েন্টকমে দাঁড়িয়েছে ১ হাজার ৬০২ পয়েন্টে।
বৃহস্পতিবার লেনদেন হওয়া ৫৯ শতাংশ বা ১৭৫টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। মোট লেনদেনে অংশ নিয়েছে ২৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
এদিকে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনের শীর্ষ দশ কোম্পানি হচ্ছে-বেক্সিমকো, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, গ্রামীণফোন, হোটেল পেনিনসুলা চিটাগং লিমিটেড, এমজিএল বিডি, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্কয়ার ফার্মা, এনভয় টেক্সটাইল, বিএসআরএম স্টীলএবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৫০২ পয়েন্টে। সিএসইতে এই দিন মোট লেনদেন হয়েছে ২০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০১ টির, কমেছে ৭৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।
ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর





