রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ডিএসইতে নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। সিএসইতে লেনদেন শেষ হয়েছে। এ সময়ে উভয় বাজারে অধিকাংশ কোম্পানির দরপতন লক্ষ করা গেছে। টাকার অংকে লেনদেন রয়েছে শ্লথগতিতে। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন দুপুর ১ টা ১৫ মিনিটে শুরু হয়। চলবে বিকাল সোয়া ৩টা পর্যন্ত চলবে।
তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হয়। সিএসইর লেনদেন শেষে সূচক ও লেনদেন কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের সোয়া ১ ঘন্টায় ব্রড ইনডেক্স ২ পয়েন্ট কমে অবস্থান করে ৪৫৯১ পয়েন্ট। এ সময়ে মোট ২৬০ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর। আর টাকার পরিমাণে এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১২১ কোটি ৯ লাখ
টাকার।
অন্যদিকে লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) ব্রড ইনডেক্স ৩৫ পয়েন্ট কমে অবস্থান করে ৮৮৬৫ পয়েন্ট। এ সময়ে মোট ২০০ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার দর। আর টাকার পরিমাণে এ সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ২৯০ কোটি ৪৬ লাখ টাকার।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
ডিএসইতে নিম্নমুখী প্রবণতা
রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ডিএসইতে নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। সিএসইতে লেনদেন শেষ হয়েছে। এ সময়ে উভয় বাজারে অধিকাংশ কোম্পানির দরপতন লক্ষ করা গেছে। টাকার অংকে লেনদেন রয়েছে শ্লথগতিতে।





