দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্যসূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮৬ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ৭২৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ৭০ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেক্সিমকো, গোল্ডেন সন, অগ্নি সিস্টেমস, বিডি বিল্ডিং, বেক্সিমকো ফার্মা, ইউনইটেড এয়ারওয়েজ, লাফার্জ সুরমা, মবিল যমুনা ও বিইডিএল।
এ সময় লেনদেন হয় মোট ৫৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ৫৭৮ কোটি ৪১ লাখ টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় সিএসইর সিএসসিএক্স সূচক ১৪ পয়েন্ট কমে ৮ হাজার ৬৬৬ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ৪৮ পয়েন্ট কমে ১১ হাজার ৬২৪ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির দাম।
এ সময় লেনদেন হয় মোট ৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ৪১ কোটি ৬৮ লাখ টাকা।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





