চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছে ওয়ালি-উল-মারুফ মতিন। সোমবার সকালে সিএসইর ঢাকা অফিসে যোগদান করেন তিনি।
ওয়ালি-উল-মারুফ বিদায়ী এমডি সৈয়দ সাজিদ হোসেনের স্থলাভিষক্ত হয়েছেন।
এর আগে ওয়ালি-উল-মারুফ মার্চেন্ট ব্যাংক বেটাওয়ান ইনভেস্টমেন্ট লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান, অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া ওয়ালি-উল-মারুফ সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে সিইও পদে কর্মরত ছিলেন।
ওয়ালি-উল-মারুফ ভেঞ্চার ক্যাপিটাল, কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম, কমোডিটি ফিউচারস, করপোরেট গভর্ন্যান্সসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রশিক্ষণের বিষয়ে অভিজ্ঞ।
ইআর





