সর্বোচ্চ ২ কার্যদিবসের মধ্যে প্রবাসী রেমিটেন্সের অর্থ বেনিফিসিয়ারীর নিকট বিতরণ করতে হবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ জারি করেছে।

গতকাল বুধবার সকল অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধানদের কাছে এ নির্দশনা দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রেমিটেন্স প্রবাহে গতিশীলতা আনয়নের লক্ষ্যে ড্রয়িং ব্যবস্থার আওতায় প্রাপ্ত প্রবাসী রেমিটেন্সের অর্থ বেনিফিসিয়ারী পর্যায়ে বিতরণের সময়সীমা ৭২ ঘন্টার পরিবর্তে সর্বোচ্চ ২ কার্যদিবস পুনঃনির্ধারণ করা হলো।

ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর