সোমবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে আইটি কনসালটেন্টসের। দিনশেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৯.৮২ শতাংশ।
গত রোববারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে সোমবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে।
সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার আইটি কনসালটেন্টসের সমাপনী মূল্য ছিল ৬১.১ টাকা। সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৫৫.১ টাকায়। দিনের মধ্যে কোম্পানিটির শেয়ারের দর সীমা ছিল ৫৫ টাকা থেকে ৬১.৮ টাকা।
দর হারানোর শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে –ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৭.৮১ শতাংশ, বিকন ফার্মার ৫.৬১ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৫.২২ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৪.৩৪ শতাংশ, ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ৪.১৪ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ৩.৫৮ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৩.৬৮ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ৩.৫৮ শতাংশ, রেনইউক যজ্ঞেশ্বরের ৩.৫৬ শতাংশ দর কমেছে।
দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেওয়া হয়েছে।
এমকে





