আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমায় দেশের বাজারেও বিভিন্ন ধরনের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার থেকে নতুন এই দাম কার্যকর হচ্ছে।

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিপ্রতি কমেছে এক হাজার ২২৫ টাকা পর্যন্ত। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ৪৭ হাজার ১৮০ টাকা। আগে দাম ছিল ৪৮ হাজার ৪০৫ টাকা।

রোববার বাজুসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজার দরের সঙ্গে মিল রেখে দেশের বাজারেও স্বর্ণের দর পুনঃনির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন বিক্রি হবে ৪৫ হাজার ৪৬ টাকায়। আগে এর দাম ছিল ৪৬ হাজার ২৪৭ টাকা।

১৮ ক্যারেটের দাম ভরিপ্রতি ৩৯ হাজার ৬৫৭ টাকা থেকে কমিয়ে ৩৮ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতনী স্বর্ণের দাম আগে ভরিপ্রতি ছিল ২৭ হাজার ৪১০ টাকা, এখন তা হয়েছে ২৬ হাজার ২৪৪ টাকা।

তবে রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। রুপা আগের দামেই (প্রতি ভরি ১ হাজার ২৩৫ টাকা) কেনা যাবে।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ