জিআই পণ্যের মালিকানা সুরক্ষা ও দ্রুত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) বিধিমালা-২০১৪ প্রণয়নের উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস্ অধিদপ্তর (ডিপিডিটি)।
ইতোমধ্যে ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) বিধিমালা-২০১৪ এর খসড়া প্রণয়ন করা হয়েছে। খসড়া বিধিমালার কপি শিল্প মন্ত্রণালয়ের ওয়েব সাইটে (www.moind.gov.bd) পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে আগ্রহী সবাইকে আগামী ১৭ জুলাইয়ের মধ্যে [email protected] অথবা [email protected] ঠিকানায় মতামত জানানোর জন্য অনুরোধ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর





