ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রায় ৭১ কোটি টাকা রাজস্ব আয় করেছে। যা বিদায়ী অর্থবছরের তুলনায় ১৮ কোটি ১৯ লাখ ৬৪ হাজার ৫৪৫ টাকা বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম সাত মাসে ডিএসইর সদস্যদের কাছ থেকে প্রায় ৭১ কোটি টাকা (৭০ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৮৬) রাজস্ব আদায় করেছে এনবিআর।
যা বিদায়ী অর্থবছরের তুলনায় ১৮ কোটি ১৯ লাখ ৬৪ হাজার ৫৪৫ টাকা বেশি। গত ২০১২-১৩ অর্থবছরের একই সময়ে প্রতিষ্ঠান থেকে এনবিআর ৫২ কোটি ৬৯ লাখ ৪৪ হাজার ৫৪১ টাকা রাজস্ব আদায় করে।
ডিএসইর তথ্য মতে, চলতি অর্থবছরের জানুয়ারিতে ১২ কোটি ৫২ লাখ ৬৩ হাজার ৪৫ টাকা রাজস্ব পরিশোধ করে। গত অর্থবছর যার পরিমাণ ছিল ৩ কোটি ৮৯ লাখ ৭ হাজার ৭৮১ টাকা। অন্যদিকে জুলাই মাসে রাজস্ব দেয় ১৫ কোটি ৩০ লাখ ২৯ হাজার ৯৭৫ টাকা, গত অর্থবছর ছিল ৪ কোটি ৫ লাখ ৬৪ হাজার ১২২ টাকা।
আগস্টে ৭ কোটি ১৪ লাখ ৫৩ হাজার ৭২৬ টাকা, আগের বছর এ পরিমাণ ছিল ৫ কোটি ৭২ লাখ ৭৬ হাজার ৬২১ টাকা। সেপ্টেম্বরে ১০ কোটি ৩৩ লাখ ৪৪ হাজার ২৯৯ টাকা, আগের বছর এ পরিমাণ ছিল ১৮ কোটি ৭৬ লাখ ১৫ হাজার ৪৯ টাকা। অক্টোবরে ৪ কোটি ৭২ লাখ ১৫ হাজার ১৩৬ টাকা, আগের বছর এ পরিমাণ ছিল ১০ কোটি ৬৪ লাখ ৬৯ হাজার ১১৬ টাকা।
নভেম্বরে ১০ কোটি ৯১ লাখ ৮৫ হাজার ৬৭৬ টাকা, আগের বছর এ পরিমাণ ছিল ৫ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ৭২৩ টাকা। ডিসেম্বরে ৯ কোটি ৯৪ লাখ ১৭ হাজার ২২৯ টাকা, আগের বছর এ পরিমাণ ছিল ৪ কোটি ৭ লাখ ৩১ হাজার ১২৯ টাকা।
[b]ঢাকা, ১৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]