দেশের  উভয় পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ পার করেছে। গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন কমেছে। একইভাবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেনের পরিমাণ উভয়ই কমেছে।
গত সপ্তাহে উভয় বাজারে চার কার্যদিবস লেনদেন হয়। মোট চার কার্যদিবসে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে ১৩৮ দশমিক ১৬ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক কমেছে ৬১ দশমিক ৬২ পয়েন্ট এবং ডিএসই শরীয়াহ সূচক কমেছে ২৮ দশমিক ০৮ পয়েন্ট। গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর সাধারণ সূচক (ডিএসইএক্স) ছিল ৪ হাজার ৫৫৫ পয়েন্ট। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক কমে দাঁড়ায় ৪ হাজার ৪১৬ পয়েন্টে। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে সূচক (ডিএসইএক্স) কমেছে ১৩৮ দশমিক ১৬ পয়েন্ট বা ৩ দশমিক ০৩ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন কমেছে ২৩ দশমিক ৯২ শতাংশ। লেনদেন হয়েছে মোট এক হাজার ৪৫৫ কোটি ৬৬ লাখ ০৯ হাজার ৬৯৩ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল এক হাজার ৯১৩ কোটি ৩২ লাখ ৪১ হাজার ২৯ টাকা। এদিকে মোট ৪ কার্যদিবসে ডিএসইর দৈনিক গড় লেনদেন কমেছে। দৈনিক গড় দাঁড়িয়েছে ৩৬৩ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৪২৩ টাকা। এর আগের সপ্তাহে গড় লেনদেন ছিল ৩৮২ কোটি ৬৬ লাখ ৪৮ হাজার ২০৬ টাকা। অর্থাৎ গত সপ্তাহে এর আগের সপ্তাহের চেয়ে গড় লেনদেন কমেছে ৪ দশমিক ৯০ শতাংশ।
চার কার্যদিবসে লেনদেন হওয়া ডিএসইর ৩০৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র ৬৭টির, কমেছে ২২০টির ও অপরিবর্তিত ছিল ১৬টির দাম। লেনদেন হয়নি ৩টি প্রতিষ্ঠানের। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠাগুলোর মধ্যে দাম বেড়েছিল ১৬৩টির, কমেছে ১১৪টির ও অপরিবর্তিত ছিল ২৪টির দাম। লেনদেন হয়নি ৩টি প্রতিষ্ঠানের।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক কমেছে ২৫৫ পয়েন্ট, সিএসই-৩০ কমেছে ৩৯৩ পয়েন্ট এবং সিএএসপিআই সূচক কমেছে ৩৯৩ পয়েন্ট। প্রথম কার্যদিবস রোববার সিএসইর সিএসসিএক্স সূচক ছিল ৮ হাজার ৭৬৩ পয়েন্টে। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক কমে দাঁড়ায় ৮ হাজার ৫০৮ পয়েন্টে। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে সিএসসিএক্স সূচক কমেছে ২৫৫ পয়েন্ট বা ২ দশমিক ৯০ শতাংশ। গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ১১৭ কোটি ৩৬ লাখ ৪৯ হাজার ৭৫৫ টাকা।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]