বাংলাদেশের নাগরিকদের বিদেশ ভ্রমণে ব্যয়সীমা আরও বাড়ানো হয়েছে। এখন থেকে বছরে ১২ হাজার ডলার ব্যয় করা যাবে। আগে নির্ধারিত ছিল ৭ হাজার ডলার।
আগে একবার ভ্রমণের সময় সর্বোচ্চ দুই হাজার ডলার সঙ্গে নেয়া যেত। ব্যয়সীমা বাড়ানোর কারণে তিন হাজার ডলার নেয়া যাবে।
রোববার কেন্দ্রীয় ব্যাংক বিদেশ ভ্রমণে ব্যয়সীমা বাড়ানোর এ সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়েছে,এখন থেকে একজন ভ্রমণকারী বছরে সার্কভুক্ত দেশগুলো ও মিয়ানমারের জন্য পাঁচ হাজার এবং বিশ্বের অন্য দেশগুলোর জন্য সাত হাজার ডলার ব্যয় করতে পারবেন।
এর আগে মিয়ানমার ও সার্কভুক্ত দেশগুলোর জন্য ভ্রমণকারীরা দুই হাজার ডলার ব্যয় করতে পারতেন। অন্য দেশের জন্য ছিল পাঁচ হাজার ডলার।
ব্যাংকগুলোতে প্রচুর পরিমাণে নগদ ডলার থাকার কারণে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে।
এসব ডলার ব্যাংক আমানতের অর্থ দিয়ে কিনেছে,যার বিপরীতে ব্যাংকের খরচ রয়েছে। এ অতিরিক্ত ডলারের কেনাবেচা বাড়ানোর জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে ব্যাংকগুলোতে পাঁচ কোটি ১০ লাখ নগদ ডলার রয়েছে।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
অর্থনীতি
বাড়ল বিদেশ ভ্রমণের ব্যয়সীমা
বাংলাদেশের নাগরিকদের বিদেশ ভ্রমণে ব্যয়সীমা আরও বাড়ানো হয়েছে। এখন থেকে বছরে ১২ হাজার ডলার ব্যয় করা যাবে। আগে নির্ধারিত ছিল ৭ হাজার ডলার।





