দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৯ ডিসেম্বর) মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি লেনদেনেও মন্থর গতি রয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা সোয়া ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮১৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৮৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ১৪০ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- ডেসকো, লাফার্জ সুরমা, এমজেএল বাংলাদেশ, সাইফ পাওয়ার, ব্র্যাক ব্যাংক, সামিট অ্যালায়েন্স পোর্ট, তিতাস গ্যাস, বেক্সিমকো ফার্মা, অগ্নি সিস্টেমস ও স্কয়ার ফার্মা।

বেলা ১১টা ২২ মিনিট পর্যন্ত লেনদেন হয়েছে মোট ৩১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ১৫৬ কোটি ৭৪ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা সোয়া ১১টায় সিএসইর সিএসসিএক্স সূচক সামান্য বেড়ে ৮ হাজার ৯৪৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৪১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৪৪ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১১৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।

লেনদেন হয় মোট ১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এএইচ