আশুগঞ্জ সার কারখানার যান্ত্রিক সমস্যার কারণে ইউরিয়ার সার উৎপাদন বন্ধ রয়েছে। এতে প্রতিদিন প্রায় ১২শ’ টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে।
শনিবার সকালে কারখানাটির সার উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে কারখানার নিজস্ব প্রকৌশলীরা মেরামত কাজ করছেন।
কারখানা সূত্রে জানা যায়, সার কারখানার অ্যামোনিয়া প্লান্টের সিনগ্যাস কমপ্রেসারে লিকেজ হয়ে সার উৎপাদন বন্ধ হয়ে যায়।
এ নিয়ে গত এক মাসে একই সমস্যার কারণে আশুগঞ্জ সারকারখানায় তিনবার সার উৎপাদন বন্ধ হলো। এতে করে প্রতিদিন প্রায় ১২শ’ টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে।
আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে কারখানায় নিজস্ব সার মজুদ নেই। তবে আমদানি করা এক লাখ টন সার মজুদ রয়েছে। ফলে কারখানার কমাণ্ডভূক্ত সাত জেলায় সার সঙ্কটের কোনো সম্ভাবনা নেই।
এমকে





