বুধবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উত্থানে শুরু হলেও পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূচকের সাথে কমেছে লেনদেন। একই সাথে কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। সিএসইতে একই চিত্র লক্ষ করা গেছে।
এদিকে বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন নিষ্পত্তির নতুন সময়সীমা টি+২ চালু করা হয়েছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৯০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৪৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৫৩০ কোটি ৫৩ লাখ ৪৩ হাজার টাকা।
মঙ্গলবার ডিএসই’র ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৬০৬ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৫৪৭ কোটি ১৪ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ বুধবার ডিএসইতে লেনদেন কমেছে ১৬ কোটি ৬১ লাখ ৩৬ হাজার টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৮৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ১৩৭টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৫ কোটি ৯৪ লাখ টাকা।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]