সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের উত্থানে সপ্তাহ শুরু করল দেশের উভয় পুঁজিবাজার। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এবং টাকার পরিমাণে লেনদেনও। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয় লেনদেন।

বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪৮৭ পয়েন্টে। ডিএসইতে মোট ২৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৬টি, কমেছে ৪৪টি আর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৯০ কোটি ১২ লাখ টাকার।

গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স বেড়েছিলো ৫ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৩০২ কোটি ৭৮ লাখ টাকার।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ১৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৫৩৯ পয়েন্টে। সিএসইতে মোট ২২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ৩৮টির আর অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩২ কোটি ৫৬ লাখ টাকার।

ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর