রোববার দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে আইটি কনসালটেন্টের। লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৪৩৪ শতাংশ।
১০ টাকা অভিহিত মূল্যের এ কোম্পানিটির আইপিও বরাদ্দমূল্যও ছিল ১০ টাকা। ররিবার লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর ছিল ৫৩.৪০ টাকা।
এ হিসাবে এক ঘণ্টায় কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৪৩.৪০ টাকা। দরবৃদ্ধির এ হার ৪৩৪ শতাংশ।
লেনদেনের শুরুতে কোম্পানিটির শেয়ারের দর হাঁকা হয় ৩৬.৯ টাকা। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দর বাড়তে থাকে। প্রথম ঘণ্টায় কোম্পিানিটির শেয়ারের সর্বোচ্চ দর উঠে ৫৮ টাকা। আর সর্বনিম্ন দর ছিল ৩৫.১ টাকা।
এদিকে এক ঘণ্টায় ৭ হাজার ৫৪৪ টি হাওলায় ৩২ লাখ ৬০ হাজার ৯৬৫ টি শেয়ার হাতবদল হয়েছে।
১০ টাকা অভিহিত মূল্যে এ কোম্পানিটি ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করেছে।
এমকে





