চট্টগ্রামে নির্মিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিদেশি বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি রপ্তানি বাণিজ্যের প্রতিবন্ধকতা দূর করতে এ কেন্দ্রের উদ্যোগে কার্যকর উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন।
শিল্পমন্ত্রী বুধবার চট্টগ্রাম নগরিতে নবনির্মিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পরিদর্শনকালে এ মন্তব্য করেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) নিজস্ব অর্থায়নে এ সেন্টার নির্মাণ করেছে।
পরিদর্শনকালে শিল্পমন্ত্রী ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বিভিন্ন সেবা ও কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি এর কার্যক্রম প্রত্যক্ষ করে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে তিনি বলেন, শিল্প উৎপাদন অব্যাহত রেখে জনগণের জীবনমানের কাঙ্খিত পরিবর্তনের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। সরকার শিল্প কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। গ্যাসের অভাবে কোনো শিল্পখাত যাতে ক্ষতিগ্রস্থ না হয়, সেজন্য প্রয়োজনে রেশনিং করে সকল শিল্পখাতেই গ্যাস সরবরাহের বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে বলে তিনি জানান।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এর সভাপতি মাহবুবুল আলম, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক মাহফুজুল হক শাহ্, মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), কামাল মোস্তফা চৌধুরী ও আনোয়ার শওকত আফসার এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান দিন দিন সুদৃঢ় হলেও এতদিন পর্যন্ত দেশে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অর্গানাইজেশন এর কোনো সদস্য প্রতিষ্ঠান ছিল না। চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার প্রতিষ্ঠার ফলে দেশের ব্যবসায়ী শিল্প উদ্যোক্তাদের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এটি নির্মাণের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবার পাশাপাশি বাণিজ্য সম্পর্কিত প্রতিবন্ধকতাগুলো দূর করা সহজ হবে বলে আশা করা হচ্ছে।
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর
[/b]
অর্থনীতি
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিনিয়োগে গুরুত্বপূর্ণ অবদান রাখবে: শিল্পমন্ত্রী
চট্টগ্রামে নির্মিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিদেশি বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।





