পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের রিলায়েন্স ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, ঘোষিত ৩০ শতাংশ লভ্যাংশের মধ্যে ১৫ শতাংশ স্টক এবং ১৫ শতাংশ নগদ। ঘোষিত এ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ, সকাল ১১টায় লেক শোর হোটেলে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ মার্চ।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৩৩ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৬৪.৮৯ টাকা।
[b]ঢাকা, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]