পুঁজিবাজারে কেউ স্ত্রীর স্বর্ণ বেচে, জমি বেচে, ধার করে এবং ভাই-বোনের রেমিট্যান্স অর্থ বিনিয়োগ করবেন না। যদি নিজের হাতে অলস টাকা থাকে তবেই পুঁজিবাজারে বিনিয়োগ করবেন। বৃহস্পতিবার ডিএসইতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে এ কথা বলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক রকিবুর রহমান।
পুঁজিবাজারের প্রত্যেকটি শেয়ারই বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ন। যদি ঝুঁকিপূর্ন না হতো তাহলে প্রত্যেকই তার টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করতো ও লাভগুনে চলে যেত।তিনি আরো বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলো সম্পর্কে না জেনে, বিনিয়োগ করলে আপনার লোকসান হবেই।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ডিএসইর চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান, স্বতন্ত্র পরিচালক রুহুল আমিন প্রমুখ।
নাজিব





