কাগজের পরিবর্তে ই-টেন্ডারিং ব্যবস্থার প্রবর্তনের সিন্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর জন্য আগামী ২০১৫ সালের মধ্যে বাংলাদেশে কার্যরত সকল তফসিলী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গ্রীণ ব্যাংকিং এন্ড সিএসআর ডিপার্টমেন্ট এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য জারিকুত পরিবেশ বান্ধব নীতিমালার আওতায় অভ্যন্তরীণ পরিবেশ ব্যবস্থপনার উন্নয়নের জন্য বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে কাগজের ব্যবহার হ্রাস করা।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্রয়/প্রক্রিউরমেন্ট/টেন্ডারিং কার্যক্রমে কাগজের ব্যবহার উল্লেখযোগ হারে হ্রাস করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং দক্ষতা ও দ্রুততা আনয়নের লক্ষ্যে বাংলাদেশে কার্যরত সব তফসিলী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আগামী ডিসেম্বর ২০১৫ এর মধ্যে ই-টেন্ডারিং ব্যবস্থা প্রবর্তন করতে হবে। একইসাথে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সব ধরনের প্রকিউরমেন্ট কার্যμম ই-টেন্ডারিং এর আওতায় সম্পাদন করতে হবে।

উল্লিখিত ই-টেন্ডারিং ব্যবস্থা ওয়েব ভিত্তিক হতে হবে এবং তা সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটের সাথে সংযুক্ত করতে হবে। ই-টেন্ডারিং ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনে বাংলাদেশ ব্যাংংকের নিকট হতে কারিগরী সহায়তা গ্রহণ করতে পারবে।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর