শেয়ারবাজারে লেনদেনে ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। আসছে জুলাই থেকে ব্রোকারেজ হাউজগুলোকে দশমিক ১৫ শতাংশ হারে সিডিবিএল চার্জ দিতে হবে। বর্তমানে ব্রোকারেজ হাউজগুলো দশমিক ১৭৫ শতাংশ করে সিডিবিএল চার্জ দেয়।
সোমবার সিডিবিএলের পরিচালনা পর্ষদের বৈঠকে চার্জ কমানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে মঙ্গলবার একাধিক সূত্রে জানা গেছে।
সিডিবিএলের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (ডিএমডি) শুভ্র কান্তি চৌধুরী জানান, আগে ব্রোকারেজ হাউজগুলো ১ লাখ শেয়ার লেনদেন করলে সাড়ে ১৭ টাকা চার্জ নেওয়া হতো। এখন থেকে ১ লাখ শেয়ার লেনদেন করলে ১৫ টাকা চার্জ দিতে হবে।
উল্লেখ্য, ২০১০ সালের আগ পর্যন্ত সিডিবিএল চার্জ ছিল ২৫ টাকা। ২০১০ সালে এই চার্জ কমিয়ে সাড়ে ১৭ টাকা করা হয়।
এএইচ





