চট্টগ্রামের বঙ্গোপসাগর উপকূলে সাড়ে সাত মণ (তিনশ কেজি) ওজনের একটি কৈ কোরাল মাছ জেলেদের হাতে ধরা পড়েছে। মাছটি দৈর্ঘ্যে প্রায় পাচঁ ফুট। বেড় চার ফুট। মাছটির দাম হাঁকা হয়েছে আড়াই লাখ টাকা।
শনিবার মাছটি বিক্রির জন্য আনা হয় চট্টগ্রামের কাজীর দেউরি বাজারে। ২ দিন আগে জেলেদের জালে ধরা পড়া মাছটির নাম কোরাল। স্থানীয়ভাবে এটি কৈ কোরাল নামে পরিচিত। প্রতি কেজি সাড়ে আটশ হিসেবে মাছটির দাম দাঁড়িয়েছে আড়াই লাখ টাকা।
মাছটির মালিক ব্যবসায়ী মো. ফিরোজ বলেন,২দিন আগে মাছটি গভীর সাগরে ধরা পড়ে। খবর পেয়ে জেলেদের কাছ থেকে দুই লাখ ১০ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নিয়েছি। ইতোমধ্যে একশ কেজি মাছ বিক্রির অগ্রিম অর্ডার পেয়েছি। আশা করছি মাছটি বিক্রি হয়ে যাবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক আশরাফুল আজম বলেন, এ ধরনের কৈ কোরাল খুব কমই পাওয়া যায়। গভীর সমুদ্রে মাঝে-মধ্যে এ মাছ জেলেদের জালে ধরা পড়ে। কিছুদিন আগেও এ ধরণের মাছ ধরা পড়লে জেলেরা তা ছেড়ে দিতেন। তাই আগে এ মাছের চাহিদা কম থাকলেও বর্তমানে এর চাহিদা ও দাম দুটিই বেড়েছে। এতে রয়েছে মানবদেহের জন্য প্রয়োজনীয় প্রোটিন ও মিনারেল।
মাছ কিনতে আসা কামাল হোসেন বলেন, এ ধরনের মাছ পাওয়ার খবর পেলেই আমি ছুটে আসি। কারণ এ মাছগুলো খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। তাই দুই কেজি কিনে নিয়ে যাচ্ছি।
জেলেদের সাথে কথা বলে জানা যায়, গভীর সমুদ্রে অন্যান্য মাছ ধরার জন্য ফেলা জালে মাছটি ধরা পড়ে। এ বছর এ ধরনের আরও পাচঁটি মাছ ধরা পড়েছে। এ ধরনের মাছ ধরা পড়াটা সৌভাগ্যের ব্যাপার। সাধারণত দশ-পনেরো বছর বয়সে কোরাল মাছ এত বড় আকার ধারণ করে।
ধরা পড়ার পর মাছটি বরফ দিয়ে সংরক্ষণ করা হয়। পরে বেশি দামে তা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে জেলেরা। এ ধরনের মাছ কেনার জন্য ব্যবসায়ীদের মধ্যে কাড়াকাড়ি পড়ে যায়।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
অর্থনীতি
সাড়ে সাত মণ ওজনের কৈ কোরাল!
চট্টগ্রামের বঙ্গোপসাগর উপকূলে সাড়ে সাত মণ (তিনশ কেজি) ওজনের একটি কৈ কোরাল মাছ জেলেদের হাতে ধরা পড়েছে। মাছটি দৈর্ঘ্যে প্রায় পাচঁ ফুট। বেড় চার ফুট। মাছটির দাম হাঁকা হয়েছে আড়াই লাখ টাকা। শনিবার মাছটি বিক্রির জন্য আনা হয় চট্টগ্রামের কাজীর দেউরি বাজারে।





