বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর নকশা কেন্দ্রের উদ্যোগে ৫ দিনব্যাপী বর্ষামেলা ১৪২১ ও কারুশিল্প প্রদর্শনী আগামীকাল রোববার থেকে শুরু হবে।

মতিঝিলস্থ বিসিক ভবন চত্বরে এ মেলা আগামী ১৩ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত চলবে। বিসিক চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এ মেলার উদ্বোধন করবেন।

বর্ষামেলায় বিসিকের নকশা কেন্দ্র থেকে হস্তশিল্পের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রী স্টল থাকবে। তাছাড়া এ উপলক্ষে প্রশিক্ষণ

গ্রহণকারীদের তৈরিকৃত পণ্যসামগ্রীর প্রদর্শনীও হবে। মেলায় হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রীর ৬৪ টি স্টল স্থান পাবে। উক্ত মেলা প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উম্মুত্ত থাকবে।

ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর