আয়কর মেলা শেষ হচ্ছে সোমবার। সাপ্তাহিক ছুটি থাকায় গতকাল প্রচুর করদাতা আসে আয়কর রিটার্ন জমা দিতে আসে। ২০১০ সাল থেকে আয়োজিত এ মেলার আয়োজক জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এদিকে এনবিআরের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, গতকাল শনিবার পর্যন্ত মেলার ৫ দিনে সারাদেশে সাড়ে ৪ লাখ করদাতা কর মেলা থেকে সেবা নিয়েছেন। নতুন করদাতা হিসেবে ই-টিআইএন নিবন্ধিত হয়েছেন ১০ হাজার ৭৯৫ জন। ই-টিআইএন পুনঃনিবন্ধন করেছেন ৭ হাজার ৭৪২ জন। মেলায় আয়কর রিটার্ন জমা পড়েছে ৯০ হাজারের কিছু বেশি। আয়কর আদায় হয়েছে ১ হাজার ৯৭ কোটি টাকা।

আর গতকাল আয়কর মেলা থেকে সারাদেশে ১ লাখ ৩ হাজার করদাতাকে সেবা প্রদান করা হয়েছে। নতুন করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন ১ হাজার ৪৬৩ জন। ই-টিআইএন পুনঃনিবন্ধন করেছেন ৯৩২ জন। গতকাল মেলায় ২১ হাজার ৩৯ টি আয়কর রিটার্ন জমার বিপরীতে আয়কর আদায় হয়েছে ১৬৫ কোটি ৪৯ লাখ টাকা। গতকাল রাজধানী ঢাকা ছাড়াও বিভাগীয় শহরসহ ৪২টি স্থানে মেলা অনুষ্ঠিত হয়।

এনবিআর সূত্র জানায়, ঢাকাসহ মোট ৪২টি স্থানে শসিবার আয়কর মেলা অনুষ্ঠিত হয়।  এ পর্যন্ত সারা দেশে এক লাখ দুই হাজার ৯৫৪ জন করদাতাকে সেবা দেওয়া হয়। নতুন করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছে এক হাজার ৪৬৩ জন। ই-টিআইএন পুনঃনিবন্ধন করেছে ৯৩২ জন। মেলায় আয়কর রিটার্ন জমা পড়েছে ২১ হাজার ৩৯টি। আয়কর আদায় হয়েছে ১৬৫ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার ৫৭৪ টাকা।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর