ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশ ও ভারতের ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদারের প্রতি মত প্রকাশ করে বলেছেন, উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে বেসরকারি খাতে বিনিয়োগ ও পারস্পরিক সম্পর্ক আরও বাড়তে পারে।
আজ মঙ্গলবার (০৩ মার্চ) সকালে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেছেন, উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে বেসরকারি খাতে বিনিয়োগ ও পারস্পরিক সম্পর্ক আরও বাড়তে পারে।
এ সময় বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান ও সাফওয়ান সোবহান এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম উপস্থিত ছিলেন। পরে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান ও সাফওয়ান সোবহান ভারতের পররাষ্ট্র সচিবকে ফুলেল শুভেচ্ছা ও বাংলাদেশ সফরের জন্য অভিনন্দন জানান।
এ সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশ-ভারতের প্রকৃত সম্পর্ক ও ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে তিনি যথেষ্ট ভূমিকা রাখছেন।
হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আগামীতে আরও দৃঢ় হবে। এ সময় বসুন্ধরা গ্রুপকে এলপি গ্যাসসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
এএস





