পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির পরিচালনা পর্ষদ গত সপ্তাহে ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি নয়টি হলো: বার্জার পেইন্টস, সামিট অ্যালায়েন্স পোর্ট, আইপিডিসি, ঢাকা ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স, ফার্স্ট লিজ ফাইন্যান্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক।
এর মধ্যে বার্জার পেইন্টস ২২০ শতাংশ নগদ, সামিট অ্যালায়েন্স পোর্ট ১৫ শতাংশ নগদ, আইপিডিসি ৫ নগদ ও ১০ স্টক, ঢাকা ব্যাংক ১৭ নগদ ও ৫ স্টক, রিপাবলিক ইন্স্যুরেন্স ১২ শতাংশ স্টক, ফার্স্ট লিজ ফাইন্যান্স ১০ শতাংশ স্টক, গ্লোবাল ইন্স্যুরেন্স ১০ শতাংশ স্টক, পাইওনিয়ার ইন্স্যুরেন্স ২০ শতাংশ স্টক ও ১০ শতাংশ নগদ এবং আইএফআইসি ব্যাংক ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিগুলোর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য বার্ষিক সাধারণ সভার তারিখ, সময় ও স্থান নির্ধারণ করেছে। এর মধ্যে বার্জার পেইন্টসের এজিএম ৩০ এপ্রিল, সকাল ১১টায়, রাওয়া কমপ্লেক্স, কনভেনশন হল-১, মহাখালি দোস, ঢাকাতে; সামিট এলায়েন্ট পোর্টের এজিএম ১১ মে, সকাল সাড়ে ১০টায়, বসুন্ধরা কনভেনশন সেন্টার-২, ব্লক-সি, উম্মে কুলসুম রোড, বারিধারা আর/এ, ঢাকাতে; আইপিডিসির এজিএম ১৫ মে, সকাল ১০টায়, ব্র্যাক-সিডিএম, রাজেন্দ্রপুর, গাজীপুরে; ঢাকা ব্যাংকের এজিএম ১৭ এপ্রিল, সকাল ১১টায়, বসুন্ধরা কনভেনশন সেন্টার-২, ব্লক-সি, উম্মে কুলসুম রোড, বারিধারা আর/এ, ঢাকাতে; রিপাবলিক ইন্স্যুরেন্সের এজিএম ১৬ এপ্রিল, সকাল ১০টায়, ট্রাস্ট মিলনায়তন, ৫৪৫, পুরাতন বিমানবন্দর রোড, ঢাকাতে; ফার্স্ট লিজ ফাইন্যান্সের এজিএম ৮ মে, সকাল ১১টায়, ট্রাস্ট মিলনায়তন, ৫৪৫, পুরাতন বিমানবন্দর রোড, ঢাকাতে; গ্লোবাল ইন্স্যুরেন্সের এজিএম ১৭ মে, সকাল ১১টায়, ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ আইডিইবি ভবন, ১৬০/এ, কাকরাইল, ঢাকাতে; পাইওনিয়ার ইন্স্যুরেন্সের এজিএম ১৮ মে, সকাল ১১টায়, বসুন্ধরা কনভেনশন সেন্টার-২, ব্লক-সি, উম্মে কুলসুম রোড, বারিধারা আর/এ, ঢাকাতে এবং আইএফআইসির এজিএম আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে।
বার্জার পেইন্টসের রেকর্ড ডেট ৩০ মার্চ, সামিট এলায়েন্স পোর্টের রেকর্ড ডেট ৩১ মার্চ, আইপিডিসির রেকর্ড ডেট ২৭ মার্চ, ঢাকা ব্যাংকের রেকর্ড ডেট ২৭ মার্চ, রিপাবলিক ইন্স্যুরেন্সের রেকর্ড ডেট ৩১ মার্চ, ফার্স্ট লিজের রেকর্ড ডেট ৩১ মার্চ, গ্লোবাল ইন্স্যুরেন্সের রেকর্ড ডেট ৭ এপ্রিল, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের রেকর্ড ডেট ৩১ মার্চ এবং আইএফআইসির রেকর্ড ডেট আগামী ২৪ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
[b]ঢাকা, ২২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]