দিনাজপুরের হিলি স্থলবন্দরে আগামীকাল বুধবার থেকে আমদানি-রপ্তানি বন্ধসহ লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ব্যবসায়ী সংগঠনের নেতারা।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন শেষে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।
কর্মবিরতি চলাকালে হিলি বন্দর দিয়ে দুই দেশের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকে। তবে দুপুর ২টার পর ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। বন্দরের কার্যক্রমে স্বাভাবিক গতি ফিরে আসে।
জিরোপয়েন্ট গেটে আমদানিকৃত পণ্যে বিজিবির সিল ও এন্ট্রি করার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করে তারা। বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের ৩ দফা দাবি হলো : বিজিবি কর্তৃক অসৌজন্যমূলক আচরণ বন্ধ, সরকারি নীতিমালা না মানার জন্য ৩ বিজিবির অধিনায়ককে অপসারণ, জিরোপয়েন্টে সিল ও এন্ট্রি বন্ধ, বন্দর থেকে খালাসকৃত পণ্য বিভিন্ন চেকপোষ্টে আটক না করা, মামলা দায়ের বন্ধ করা।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বলেন, ভারত থেকে আমদানিকৃত পণ্যে বিজিবি কর্তক সিল ও এন্ট্রি কার্যক্রম অব্যাহত রাখায় দ্বিতীয় দিনের মতো আমরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছি। আজকের মধ্যে এ সমস্যার সমাধান না হলে আগামীকাল বুধবার থেকে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধসহ অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হবে বলে ঘোষণা দেন তিনি।
বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন একই দাবিতে সোমবারও দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত হিলি স্থলবন্দরে কর্মবিরতি পালন করে।
[b]ঢাকা, ১৩ মে টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
অর্থনীতি
বুধবার থেকে হিলিতে লাগাতার কর্মবিরতি
দিনাজপুরের হিলি স্থলবন্দরে আগামীকাল বুধবার থেকে আমদানি-রপ্তানি বন্ধসহ লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। মঙ্গলবার দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন শেষে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের পক্ষ





