শেয়ার দর ও লেনদেন অস্বাভাবিকভাবে বাড়ায় ভ্রমণ ও অবকাশ খাতের ইউনাইটেড এয়ারওয়েজকে নোটিশ দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ।

জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, দর বাড়ার জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।

বুধবার সিএসইর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

গত দুই কার্যদিবস কোম্পানির শেয়ার দর ও লেনদেন কোনো কারণ ছাড়াই অস্বাভাবিক বাড়ে। তাই ২৬ আগস্ট দর বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ দেয় সিএসই।

গত এক মাসে এ কোম্পানির শেয়ার দর ১১ টাকা ১০ পয়সা থেকে ১২ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়।

গত ২৪ আগস্ট এ কোম্পানির শেয়ার ১১ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। যা গত ২৬ আগস্ট দাম বেড়ে ১২ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর