ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী পরিচালনা পর্ষদ গঠনের জন্য অনুমোদন হওয়া উভয় এক্সচেঞ্জের ১৪ জন করে মোট ২৮ জন স্বাধীন পরিচালকের নাম নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দিয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্বপন কুমার বালা বিএসইসিতে এ পরিচালকদের নাম জমা দেয়। এর আগে সোমবার ডিএসই পরিচালনা পর্ষদের বোর্ড সভায় স্বাধীন ১৪ পরিচালকের নাম অনুমোদন দেয়।
ডিএসই সূত্রে জানা যায়, ডিমিউচ্যুয়ালাইজেশন আইন অনুযায়ী ডিএসইর পরিচালনা পর্ষদে ১৩ জন পরিচালক থাকবেন। এর মধ্যে ৭ জন হবেন স্বাধীন পরিচালকদের মধ্য থেকে। বাকি ৬ জনের মধ্যে ৪ জন ট্রেক হোল্ডারদের মধ্য থেকে নির্বাচিত হয়ে আসবেন। এ ছাড়া একজন কৌশলগত বিনিয়োগকারী পরিচালক ও একজন প্রধান নির্বাহী কর্মকর্তা পরিচালক হিসেবে থাকবেন।
ডিএসই সূত্রে আরো জানা গেছে, আগামী ১৩ ফেব্রুয়ারি ডিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর আগেই এ ১৪ জনের মধ্য থেকে ৭ জন পরিচালক মনোনয়ন দেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ ৭ জনের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান নির্বাচিত করা হবে।
অন্যদিকে ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী নতুন পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক পদে মনোনয়নের জন্য ১৪ জনের নাম প্রস্তাব করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ। প্রস্তাবিত একটি তালিকা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দিয়েছে সিএসই।
আইন অনুযায়ী ১৪ ফেব্রুয়ারির মধ্যেই পরিচালকদের মনোনয়ন সম্পন্ন হবে। বিএসইসি যেদিন চূড়ান্তভাবে সাতজন স্বতন্ত্র পরিচালকের নাম ঘোষণা করবে, সে দিন থেকেই তাঁরা নির্বাচিত বলে গণ্য হবেন।
[b]ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএমআর[/b]
অর্থনীতি
ডিএসই ও সিএসইর ২৮ স্বতন্ত্র পরিচালকের নাম জমা
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী পরিচালনা পর্ষদ গঠনের জন্য অনুমোদন হওয়া উভয় এক্সচেঞ্জের ১৪ জন করে মোট ২৮ জন স্বাধীন পরিচালকের নাম নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দিয়েছে।





