বিদ্যুতের দাম কমানোর দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। কৌশলগত পদক্ষেপ গ্রহনের মাধ্যমে আর্থিক ঘাটতি কমিয়ে এনে বিদ্যুতের দাম কমানো সম্ভব বলে ক্যবের পক্ষ থেকে দাবি করা হয়।
মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম বলেন, যদি অস্বাভাবিক বাড়তি জনবল, মেরামত ও রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন প্রকল্প ব্যয় বাদ দিয়ে দামহার নির্ধারণ হয় এবং সিস্টেম লস কমার কারণে সাশ্রয়ী অর্থে ঘাটতি সমন্বয় করা হয়, তাহলে বিদ্যুতের দাম বৃদ্ধির দরকার হয় না।
সংবাদ সম্মেলনে বিদ্যুতের দাম কমানোর জন্য ক্যাবের পক্ষ থেকে কয়েকটি দাবি জানানো হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কাজী ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবির ভূইয়া প্রমুখ।
[b]ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
বিদ্যুতের দাম কমানোর দাবি করেছে ক্যাব
বিদ্যুতের দাম কমানোর দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। কৌশলগত পদক্ষেপ গ্রহনের মাধ্যমে আর্থিক ঘাটতি কমিয়ে এনে বিদ্যুতের দাম কমানো সম্ভব বলে ক্যবের পক্ষ থেকে দাবি করা হয়।