পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরবর্তিত সময় সূচি অনুযায়ী লেনদেনের সময় এক ঘন্টা কমিয়ে আনা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়া দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের সময়সূচি একই রকম হবে বলে সিএসইর সূত্রে জানা গেছে। তবে এ ব্যাপারে সিএসইর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোন ঘোষণা দেওয়া হয়নি।

সূত্র মতে, পবিত্র রমজান মাস জুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হবে। আর লেনদেন শেষ হবে দুপুর দেড়টায়। অর্থাৎ ডিএসইতে লেনদেন এক ঘন্টায় কমিয়ে আনা হয়েছে। আর এ জন্য ডিএসইর অফিসিয়াল সময়সূচি পরিবর্তন করা হয়েছে। অফিসিয়াল কার্যক্রম সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

ঢাকা, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর