সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার নেতিবাচক প্রবণতায় সূচনা হয়েছে পুঁজিবাজারের লেনদেন। দেশের উভয় বাজারে কমেছে মূল্য সূচক। একই সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন। তবে আজ লেনদেন হওয়া বেশিল ভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩২২ পয়েন্টে। ডিএসইতে মোট ২৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪০টি, কমেছে ১১৪টি আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২২২ কোটি ৬৩ লাখ টাকার।
গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ১২ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ২৬৬ কোটি ১ লাখ টাকার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৮২৩৬ পয়েন্টে। সিএসইতে মোট ১৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ৯৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১৬ কোটি ৬৮ লাখ টাকার।
ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর
অর্থনীতি
দরপতন দিয়েই সপ্তাহ শুরু পুঁজিবাজারে