সরকার এ মাসে ২ কোটি ১০ লাখ কৃষককে কৃষি উপকরণ সহযোগিতা কার্ড বিতরণ শুরু করেছে। এর লক্ষ্য হলো প্রাচীন এই পেশাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়া এবং কৃষকদের কাছে কৃষি উপকরণ পৌঁছে দেয়া। সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছেন।
‘কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই) ইতোমধ্যেই দুই কোটি ১০ লাখ কৃষকের মধ্যে কার্ড বিতরণ শুরু করেছে। এ মাসের মধ্যেই বিতরণের কাজ সম্পন্ন হবে। এতে ব্যয় হবে ৫.৭৫ কোটি টাকা।’
ঢাকা বিভাগে ৫৯,৪৫,৬৬০টি কার্ড, চট্টগ্রাম বিভাগে ৩৩,৮৩,৯০৪টি কার্ড, রাজশাহী বিভাগে ৩১,৯৬,১০৮টি কার্ড, রংপুর বিভাগে ৩১,৫১,১৪৬টি কার্ড, খুলনা বিভাগে ২৭,৪৪,৪১৪টি কার্ড, সিলেট বিভাগে ১১,১১,১৮১টি কার্ড এবং বরিশাল বিভাগে ১৪,০১,১৮৭টি কার্ড বিতরণ করা হচ্ছে।
কৃষি সচিব এসএম নাজমুল ইসলাম জানান, এই কার্ড দিয়ে একজন কৃষক ব্যাংকে মাত্র ১০ টাকা দিয়ে একটি একাউন্ট খুলতে পারবেন।
২০০৯ সালে সরকার দেশের ১,৪৭,৪১,৩১৮ জন কৃষককে কৃষি উপকরণ সহযোগিতা কার্ড দিয়েছে। এর মধ্যে পুরুষ ১,৩৯,১৯,০০০ জন এবং নারী ৮,২১,৫৬৯ জন।
উল্লেখ্য, দেশের জিডিপি’র ২১ শতাংশ আসে কৃষি খাত থেকে।
ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর





