দেশের উভয় পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। সূচকের ঊর্ধমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। একই সাথে বাড়ছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর। তবে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন চলছে শ্লথগতিতে।
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেড় ঘন্টার লেনদেনে ব্রড ইনডেক্স ৩১ পয়েন্ট বেড়ে ৪৬৪৭ পয়েন্টে অবস্থান করছে।
এ সময় লেনদেন হওয়া ২৬৮টি কোস্পানির মধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের। লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৮১ কোটি ১৫ লাখ টাকা।
একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৯১১ পয়েন্টে। লেনদেন হওয়া ১৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ৬৫টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ারের। মোট লেনদেন হয়েছে ১৫ কোটি ২৭ লাখ টাকা।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]