নিম্নমুখী প্রবণতায় চলছে দেশের উভয় বাজারের লেনদেন। বৃহস্পতিবার প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স কমেছে ১১.৬৯ পয়েন্ট। এর ফলে দুপুর সাড়ে ১২টায় সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৮৬২.২৬ পয়েন্টে।
এ সময়ে লেনদেনে অংশ নেয়া ইস্যুগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর। লেনদেন হয়েছে ৩৪৭ কোটি ৩০ লাখ টাকা।
লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার। এ কোম্পানির লেনদেন হয়েছে ২৪ কোটি ৫৬ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার। ১৬ কোটি ৪ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক। তৃতীয় স্থানে থাকা ইউনাইটেড এয়ারের লেনদেনের পরিমাণ ১২ কোটি ২০ লাখ ৭১ হাজার টাকা। লেনদেন এর পরে রয়েছে যথাক্রমে ওরিয়ন ইনফিউশন, লাফার্জ সুরমা সিমেন্ট ও বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে সূচক ২৪.৯২ পয়েন্ট কমে ৯০৭৮.২১ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে লেনদেন হয়েছে ২৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।
এএইচ





