দেশের উভয় পুঁজিবাজারে সোমবার সূচকের পতনের সাথে কমেছে অধিকাংশ কোম্পানিটির শেয়ার দর আর টাকার পরিমাণে লেনদেনও।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৬৮৭ পয়েন্টে।
ডিএসইতে মোট ২৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৪টি, কমেছে ১৭১টি আর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের।
টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৫০৫ কোটি ৪২ লাখ টাকার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৮২ পয়েন্টে। সিএসইতে মোট ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১৩৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪৫ কোটি ১৪ লাখ টাকার।
গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ৫২ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৫৭৪ কোটি ৪০ লাখ টাকার।
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]