একদিন বন্ধ থাকার পর মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে ঊর্ধমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। লেনদেনের শুরু থেকে সূচক ছিল ঊর্ধ্বমুখী। দিনের কোনো ভাগে বাজার নিম্নমুখী হয়নি।
পজিটিভ ট্রেডের কারণে উভয় বাজারে সূচকের সাথে বেড়েছে অধিকাংশ কোম্পনির লেনদেন ও টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬০৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৬৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৫৪৭ কোটি ১৪ লাখ ৭৯ হাজার টাকা।
রোববার ডিএসই’র ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৫৭৩ পয়েন্টে। এদিন ট্রেডিং সিস্টেমে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে চার ঘণ্টার পরিবর্তে মাত্র সোয়া দুই ঘণ্টা লেনদেন হয়। ফলে টাকার অংকে এদিন ২২৪ কোটি ২৮ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়।
গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৪২০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৮৯২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১৪৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৮ কোটি ৫৭ লাখ টাকা।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
ঊর্ধমুখী পুঁজিবাজার
একদিন বন্ধ থাকার পর মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে ঊর্ধমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। লেনদেনের শুরু থেকে সূচক ছিল ঊর্ধ্বমুখী। দিনের কোনো ভাগে বাজার নিম্নমুখী হয়নি।





