টানা ৩ কার্যদিবস ঊর্ধ্বমুখীর পর বৃহস্পাতির সপ্তাহের শেষ লেনদেনে উভয় পুঁজিবাজারে দর পতন হয়েছে। দিনের শুরুতে বাজার কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও পরে সূচক রেখা নিচের দিকে নামতে থাকে। দিনের অধিকাংশ সময় নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়। মূল্য সূচকের পাশাপাশি এদিন টাকার অংকে লেনদেনও কমেছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৫৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৩৪৮ কোটি ১৪ লাখ ৭৯ হাজার টাকা।
বৃহস্পতিবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের। এদিন এ কোম্পানির ৮ লাখ ৮৯ হাজার ৪০০ শেয়ার ২৪ কোটি ৩৩ লাখ ৬ হাজার ৫০০ টাকায় লেনদেন হয়েছে।
বুধবার ডিএসই’র ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৫৭৫ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৪১৯ কোটি ১২ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে বৃহস্পতিবার লেনদেন কমেছে ৭০ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকা।
বেশ কয়েকদিন ঊর্ধ্বমুখী থাকার পর বৃহস্পতিবার কিছুটা মূল্য সংশোধন হয়েছে। এর ফলে সূচক ও লেনদেন কমেছে বলে মনে করছেন সংশ্লিস্টরা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৭৬৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ১২৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৪ কোটি ৯৪ লাখ টাকা।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
মূল্য সংশোধনে সপ্তাহ শেষ পুঁজিবাজারে
টানা ৩ কার্যদিবস ঊর্ধ্বমুখীর পর বৃহস্পাতির সপ্তাহের শেষ লেনদেনে উভয় পুঁজিবাজারে দর পতন হয়েছে। দিনের শুরুতে বাজার কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও পরে সূচক রেখা নিচের দিকে নামতে থাকে।





