বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের(বিটিএ) চেয়ারম্যান শাহীন আহমেদ জানান, চলমান রাজনৈতিক অস্থিরতায় চামড়া শিল্পে ধস নেমেছে। এ বছর এ খাতে ক্ষতি হয়েছে ৪৫৯ কোটি টাকা।
রোববার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
বিটিএ চেয়ারম্যান বলেন, ‘রাজনৈতিক অচলাবস্থার কারণে রপ্তানি কমেছে। আমদানিকৃত কেমিক্যাল বন্দরে আটকে আছে। ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে।’
এ অবস্থা অব্যাহত থাকলে নির্দিষ্ট সময়ে হাজারীবাগ থেকে চামড়া শিল্প সাভারে স্থানান্তর করা সম্ভব হবে না।
তিনি বলেন, ‘আগামী মার্চের মধ্যে ট্যানারি কারখানা স্থানান্তরের সময় বেধে দিয়েছে সরকার। দেশে এখন যে অবস্থা, তাতে জুনের মধ্যেও সম্ভব হবে না বলে আমরা মনে করছি।’
সংগঠনটির সভাপতি চলমান সংকট সংলাপের মাধ্যমে সমাধান করার আহবান জানান। পাশাপাশি চামড়াশিল্প টিকিয়ে রাখার জন্য পাঁচটি দাবি জানান এ খাতের উদ্যোক্তারা।
এমকে





