সপ্তাহের তৃতীয় দিনে লেনদেন বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেন আগের দিনের চেয়ে শতাংশ ৬৬ দশমিক ৮২ শতাংশ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রায় ১১০ শতাংশ বেড়েছে।
এদিন ডিএসইতে হাতবদল হয়েছে ৪৭১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার; চট্টগ্রামে ৩৯ কোটি ২৬ লাখ টাকার শেয়ার।
মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪১৩ পয়েন্টে উঠেছে।
এ বাজারে লেনদেনে থাকা ৩১৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ২১১টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
তবে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৫৯ পয়েন্টে নেমেছে।
এ বাজারে লেনদেনে থাকা ২২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭ টির, কমেছে ১৪৬টির ও অপরিবর্তিত রয়েছে ২৮টির।
এফএফ





