স্বল্প সুদে কম্পিউটার কিনতে ঋণ পাচ্ছে শিক্ষার্থী ও ক্ষুদ্র নারী উদ্যোক্তারা। বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল থেকে ই-কমার্স প্রতিষ্ঠান আমার দেশ, আমার গ্রাম ও ডেলের যৌথ উদ্যোগে এ ঋণ দিবে ট্রাস্ট ব্যাংক।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গির আলম কনফারেন্স হলে এ প্রকল্পের উনুষ্ঠানিক উদ্বোধন করেন গভর্নর ড. আতিউর রহমান।
এসময় ড. আতিউর রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে নারী ক্ষমতায়ন প্রয়োজন। একই সঙ্গে শিক্ষার্থীদে তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে। নারী ও শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ গ্রহণ অবশ্যই প্রশংসা পাবার দাবিদার।
এসএমইর আওতায় কোনো উদ্যোক্তার ঋণ নিলে তা সর্বনি¤œ ৫০ হাজার টাকা নিতে হয়। কিন্তু কম্পিউটার কেনার জন্য ঋণের প্রয়োজন হবে ২৫ থেকে ৩০ হাজার টাকা। তাই ঋণের নি¤œসীমা আরো কমানো জন্য ট্রাস্ট ব্যাংকে ব্যাবস্থাপনা পরিচাল আবেদন জানালে গভর্নর তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান।
যেভাবে শিক্ষার্থী ও উদ্যোক্তারা এ সুবিধা পাবেন ঃ প্রথমে বাইডেলঅনলাইনডটকমে প্রবেশ করে নিদির্ষ্ট ফর্ম পুরণ করলে আমার দেশ আমার গ্রাম বিষয়টি প্রস্তাবনা আকারে ট্রাস্ট ব্যাংকে পাঠাবে। ট্রাস্ট ব্যাংক যাচাই-বাচাই করে ঋণ দেয়ার ব্যবস্থা গ্রহণ করবে। ঋণ গ্রহীতারা মাত্র দশ শতাংশ সুদে এ ঋণ পাবে। আর কম্পিউটার কিনতে গ্রাহক ২০ শতাংশ এক কালিন নগদ অর্থ প্রদান করতে হবে।
এ সময় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যন্ড স্পেশাল প্রোগ্রামর্স বিভাগের মহাব্যবস্থাপক মো. মাছুম পাটোয়ারি সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাসগুপ্ত অসীম কুমার, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইসতিয়াক আহমেদ চৌধুরী, ডেলের বাংলাদেশ কন্ট্রি ম্যানেজার সনিয় বসির কবির, আমার দেশ আমার গ্রামের প্রতিষ্ঠাটা সাদেকা হাসান সেজুতি প্রমুখ।
অনুষ্ঠান একজন নারী উদ্যোক্তাসহ তিন জনের হাতে লাপটপ তুলে দেশ গভর্নর ড. আতিউর রহমান।
[b]ঢাকা, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
কম্পিউটার কিনতে ঋণ পাচ্ছে শিক্ষার্থী ও ক্ষুদ্র নারী উদ্যোক্তারা
স্বল্প সুদে কম্পিউটার কিনতে ঋণ পাচ্ছে শিক্ষার্থী ও ক্ষুদ্র নারী উদ্যোক্তারা। বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল থেকে ই-কমার্স প্রতিষ্ঠান আমার দেশ, আমার গ্রাম ও ডেলের যৌথ উদ্যোগে এ ঋণ দিবে ট্রাস্ট ব্যাংক।





