দেশের অন্যতম মোবাইল আমদানিকারক প্রতিষ্ঠান এক্সেল টেলিকমের মাসিক বিক্রয় শত কোটি টাকা অতিক্রম করেছে।
এই উপলক্ষে আজ (০৯ এপ্রিল) মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে কোম্পানির প্রধান কার্যালয়ে এক আনন্দ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর (সিআইপি), স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সাং ওয়ান ইযুন এবং মহাব্যবস্থাপক বমিন কিমসহ লাবিব গ্রুপ ও এক্সেল টেলিকমের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে কেক কেটে শত কোটি টাকা বিক্রয় অর্জনের আনন্দ উদযাপন করা হয়।
উল্লেখ্য, এক্সেল টেলিকম স্যামসাং বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর এবং বাংলাদেশের অন্যতম প্রধান শিল্পগ্রুপ লাবিব গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান।
এমবি





