শতভাগ বিদেশি মালিকানায় পরিচালিত প্রতিষ্ঠানকে দেশের ব্যাংক থেকে বাংলাদেশি মুদ্রায় মেয়াদি ঋণ নেওয়ার সুযোগ করে দিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে বিদেশি প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। শিগগির এ বিষয়ে সার্কুলার জারি করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
জানা গেছে, বর্তমান ব্যবস্থায় শতভাগ বিদেশি মালিকানায় পরিচালিত প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা বা অন্য কোনো কারণে অর্থের প্রয়োজন হলে নিজস্ব ব্যবস্থাপনায় আনতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে তারা নিজ দেশের ব্যাংক থেকে ঋণ এনে ব্যবসা পরিচালনা করে। এ ধরনের অর্থ দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বাড়াতে সহায়তা করে।
তবে এসব প্রতিষ্ঠানের জন্য ঋণ উন্মুক্ত করা হলে তখন আর তারা বাইরে থেকে অর্থ না এনে এখানকার টাকা নিয়ে ব্যবসা করবে। আর এভাবে বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যা বাড়তে থাকলে এখানকার ব্যাংকের সুদ হার বর্তমানের তুলনায় আরও বাড়বে।
এতে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সক্ষমতার প্রতিযোগিতায় টিকে থাকা এখানকার প্রতিষ্ঠানের জন্য কঠিন হবে। একটি পর্যায়ে দেশি উদ্যোক্তারা নানা জটিলতায় পড়ে নতুন বিনিয়োগে আগ্রহ হারাবেন। এ কারণে বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তাই বিদেশি প্রতিষ্ঠানের ঋণ উন্মুক্ত করার বিরোধী।
[b]ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
বাংলাদেশি মুদ্রায় ঋণ পাবে বিদেশী কোম্পানি
শতভাগ বিদেশি মালিকানায় পরিচালিত প্রতিষ্ঠানকে দেশের ব্যাংক থেকে বাংলাদেশি মুদ্রায় মেয়াদি ঋণ নেওয়ার সুযোগ করে দিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে বিদেশি প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।





