ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বোর্ড অব ডাইরেক্টরস-এর সভা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (১৮ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার এতে সভাপতিত্ব করেন। সভায় দেশী বিদেশী ডাইরেক্টরসহ ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করে অর্জিত সাফল্য ও অগ্রগতিতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয় এবং গুরুত্বপূর্ণ নীতিনির্ধারনী সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া বিনিয়োগ সম্প্রসারণ করে দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য দিক-নির্দেশনা দেয়া হয়।

এসএইচ