ডিএসইতে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের শেয়ারদর বাড়ার কোন অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানীটির কর্তৃপক্ষ। দুই মাস আট দিনের ব্যবধানে বেড়েছে ৮১ দশমিক ১৯ শতাংশ। 

জানাযায়, ডিএসইতে ২০১৬ সালের ৩১ অক্টোবর ন্যাশনাল টিয়ের শেয়ারদর ছিল ৪৯১ টাকা ৮০ পয়সা। ২০১৭ সালের ৮ জানুয়ারি তা ৮৬১ টাকা ১০ পয়সায় উন্নীত হয়।

সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত ১৮ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ২৪ পয়সা। ৩০ জুন এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৪৩ টাকা ৬৯ পয়সা।

এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ১৫ টাকা ১৭ পয়সা ইপিএস দেখিয়েছে ন্যাশনাল টি, যেখানে আগের বছর একই সময়ে তাদের ইপিএস ছিল ১২ টাকা ২৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর কোম্পানির এনএভিপিএস দাঁড়ায় ১৫৪ টাকা ৮৮ পয়সা।

২০১৪ হিসাব বছরে ২০ শতাংশ নগদ লভ্যাংশ পায় এ কোম্পানির শেয়ারহোল্ডাররা। তখন ইপিএস ছিল ৬ টাকা ৩৮ পয়সা।

গত এক বছরে এ শেয়ারের দর ৪৮৯ টাকা থেকে ৮৬৯ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে।

সর্বশেষ নিরীক্ষিত মুনাফা ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ১৩৪ দশমিক ৯৭, হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে যা ১৪ দশমিক ১৯। 

নাজিব