[b]ঢাকা: [/b]ব্যবস্থাপনা ও মালিকানা পৃথককরণ (ডিমিউচ্যুয়ালাইজেশন) পরবর্তী ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন পর্ষদের নির্বাচনের জন্য ৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সকল প্রার্থী মনোনয়পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী নতুন পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ডিএসইর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে গত ১৬ জানুয়ারি থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। প্রথম দিকে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে আগ্রহ কম লক্ষ্য করা গেছে। মঙ্গলবার পর্যন্ত ৩ তিন প্রার্থী মনোনয়পত্র সংগ্রহ করেন।
এরা হলেন- খাজা ইক্যুইটি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খাজা গোলাম রসূল, শহীদুল্লাহ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আনোয়ার হোসেন (দিলিপ) ও এসেনজ সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মিস লাইলুন নাহার একরাম।
তবে বুধবার শেষ দিনে আরো পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরা হলেন- ডিএসইর সাবেক সভাপতি ও শাকিল রিজভী সিকিউরিটিজের শাকিল রিজভী, জাতীয় পার্টি থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ, বর্তমান জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. শাহজাহান, ডেসা সিকিউরিটিজের মো. শামীম আফজাল এবং রশীদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ডিএসই’র বর্তমান পরিচালক আহম্মেদ রশীদ লালী।
বুধবার বিকেলে উল্লিখিত প্রার্থীরা মনোনয়পত্র দাখিল করেন। প্রার্থীদের সঙ্গে আলাপকালে তারা সকলে মনোনয়নপত্র দাখিলের বিষয়টি স্বীকার করেছেন।
ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী ডিএসই পর্ষদ হবে ১৩ সদস্যের। এতে চারজন থাকবেন শেয়ারহোল্ডার পরিচালক, সাতজন স্বতন্ত্র পরিচালক, একজন কৌশলগত বিনিয়োগকারী পরিচালক (স্ট্র্যাটেজিক ইনভেস্টর ডিরেক্টর) এবং একজন স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক থাকবেন। তবে কৌশলগত বিনিয়োগকারী পরিচালক ছাড়াই ডিএসইর নতুন পর্ষদ গঠন করা হবে।
উল্লেখ্য, ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী পরিচালক নির্বাচনে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনায়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩০ জানুয়ারি।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
অর্থনীতি
ডিএসইর নির্বাচন, ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ঢাকা: ব্যবস্থাপনা ও মালিকানা পৃথককরণ (ডিমিউচ্যুয়ালাইজেশন) পরবর্তী ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন পর্ষদের নির্বাচনের জন্য ৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সকল প্রার্থী মনোনয়পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।





