পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি এমারেল্ড অয়েল লিমিটেডের শেয়ার দর সম্প্রতিক সময়ে টানা ঊর্ধ্বমুখী রয়েছে। তাই দর বাড়ার কারণ জানতে চাওয়া হয় ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে কোম্পানিটির কাছে । কোম্পানিটির পক্ষ থেকেও শেয়ার দর বাড়ার কারণ জানানো হয় ডিএসইকে।

কোম্পানি কর্তৃপক্ষর মতে, কোম্পানিটির ফের উৎপাদন শুরু করার প্রভাব শেয়ার লেনদেনে পড়ে থাকতে পারে। কারণ, যন্ত্রপাতি বার্ষিক মেরামতের পর গত ২০ আগস্ট থেকে ফের কোম্পানিটি উৎপাদন শুরু করেছে কোম্পানিটি।

উল্লেখ্য, এমারেল্ড অয়েলের উৎপাদন গত ২৭ জুন থেকে বন্ধ থাকলেও কোম্পানিটি ডিএসইর চিঠির জবাবে গত ১৭ আগস্ট এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করে ডিএসইর ওয়েবসাইটে। কোম্পানিটি জানায়, মেশিনারিজ ও সরঞ্জাম বার্ষিক সার্ভিসিংয়ের কারণে উৎপাদন বন্ধ রয়েছে।

জানাগেছে কোম্পানিটি ২০ আগস্ট থেকে পুনরায় উৎপাদন শুরু করবে।

নাজিব