বাংলাদেশের মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার উন্নয়নে ছয় কোটি ডলার বা সাড়ে ৪০০ কোটি টাকা ঋণ দেবে বিশ্ব ব্যাংক। ঋণের মেয়াদ ৪০ বছর। এতে সার্ভিস চার্জ ধরা হয়েছে ০.৭৫ শতাংশ।
বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয় থেকে শনিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়াশিংটনে স্থানীয় সময় শুক্রবার বিশ্ব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভ্যাট ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশকে ছয় কোটি ডলার ঋণ দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে।
এতে জানানো হয়, এ অর্থ ভ্যাট ব্যবস্থার অটোমেশন, অনলাইন ভ্যাট সার্ভিস, ভ্যাট প্রশাসনে স্বচ্ছতাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্যাট উন্নয়ন প্রকল্পের অধীনে এই ঋণদান কর্মসূচি সরকারের নতুন ভ্যাট আইন বাস্তবায়নে সহায়ক হবে। এই কর্মসূচি বাস্তবায়িত হলে বাংলাদেশের জিডিপিতে ভ্যাটের রেশিও ১ শতাংশ বাড়বে।
বিশ্ব ব্যাংকের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইউহানেস জাট বলেন, বাংলাদেশের অর্থনীতিক প্রবৃদ্ধি ও দারিদ্র বিমোচনে রাজস্ব বাড়ানোর স্বচ্ছতা গুরুত্বপূর্ণ।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
ভ্যাট উন্নয়নে বিশ্ব ব্যাংকের ৬ কোটি ডলার ঋণ
বাংলাদেশের মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার উন্নয়নে ছয় কোটি ডলার বা সাড়ে ৪০০ কোটি টাকা ঋণ দেবে বিশ্ব ব্যাংক। ঋণের মেয়াদ ৪০ বছর। এতে সার্ভিস চার্জ ধরা হয়েছে ০.৭৫ শতাংশ।





